ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মেক্সিকোতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আটজনের প্রাণহানি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির জনপ্রিয় ক্যানকান রিসোর্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপির।


স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। ফরাসি বার্তা সংস্থাটি জানিয়েছে, বাসটি ক্যানকান শহর থেকে প্রতিবেশী ইউকাতান রাজ্যের মেরিদা শহরের দিকে যাচ্ছিল।


প্রাথমিক তথ্য অনুযায়ী- একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান প্যারামেডিক্স এবং উদ্ধারকারী দলের সদস্যরা। এরপর দ্রুত আহতদের উদ্ধার করে ক্যানকান জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


উল্লেখ্য, ক্যানকান শহরটি অন্যতম একটি পর্যটন স্থান। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে এটি ভীষণ জনপ্রিয়।

ads
ads
ads

Our Facebook Page

↑